Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

প্রতিবেদক
বাসস
April 18, 2026 1:15 pm

জেলার চার উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

দুপুরে ধর্মপাশা উপজেলার টগার হাওরে ধান কাটার সময় কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী হবিবুর রহমান (২২) ও জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর (স্বরস্বতীপুর) গ্রামের মো. জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (১৩)’র মৃত্যু হয়।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলায় একই সময় হাওরে ধান কাটার সময় নুর জামাল নামের আরেকজনের মৃত্যু হয়। তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় আবুল কালাম নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। পৃথক বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

এছাড়াও দিরাই উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের লিটন মিয়া নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়। তিনিও হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বাসস’কে বলেন, বজ্রপাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

শিল্পকলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুরু

রাউজান-রাঙ্গুনিয়ায় অগ্নিসংযোগের প্রধান আসামি মনির গ্রেফতার

শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা নেই ক্লাসেনের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু