শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

রাউজান-রাঙ্গুনিয়ায় অগ্নিসংযোগের প্রধান আসামি মনির গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

সম্প্রতি চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে বিভিন্ন ব্যক্তির বসতঘরে একাধিক অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়।

উক্ত প্রতিটি অগ্নিসংযোগের ঘটনাস্থল থেকে বিশেষ ধরনের উসকানিমূলক ব্যানার উদ্ধার করা হয়, যা মটর ভূষি ও অন্যান্য ব্রান্ডের প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ছিল।

ব্যানারগুলোতে সামাজিক সম্প্রীতি বিনষ্টে উস্কানিমূলক বক্তব্য, বিভিন্ন ব্যক্তির নাম ও একাধিক মোবাইল নম্বর উল্লেখ ছিল।

অগ্নিসংযোগের ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাঙ্গুনিয়া ও রাউজান থানা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ০২/০১/২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রধান আসামি মোঃ মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে মটর ভূষির ৩টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে ব্যবহৃত ব্যানারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ব্যানারে উল্লেখিত একাধিক ব্যক্তির সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যান্যদের বিষয়ে তিনি প্রাথমিকভাবে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।

গ্রেফতারকৃত আসামি মোঃ মনির হোসেন পূর্বে চট্টগ্রামের রাউজান এলাকায় এবং পরবর্তীতে রাঙ্গামাটির কলেজ গেট এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে রাঙ্গামাটির লংগদু ও চট্টগ্রামের রাউজান থানায় চুরি ও মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরি মামলায় তিনি ৬ (ছয়) মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল।

প্রাথমিক তদন্ত, জিজ্ঞাসাবাদ, উদ্ধারকৃত আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাঙ্গামাটির কলেজ গেট ও রানিরহাট এলাকায় রাজানগর এবং রাউজান পৌরসভা এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত ক্ষোভের জের ধরে গ্রেফতারকৃত আসামি পরিকল্পিতভাবে মানুষের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে প্রমান পাওয়া যায়। এই ঘটনার মাধ্যমে একদিকে সামাজিক সম্প্রীতি বিনষ্ট, অপরদিকে শত্রুপক্ষের ওপর দায় চাপানোর অপচেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পরমান পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩