Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 3:21 pm

ফয়ছল আহমদ নুমানঃ

সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে তামাবিল হাইওয়ে থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রমে আবারও ধরা পড়েছে সন্দেহজনক মালামাল।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ছৈলাখেল এলাকার কাটাগাং নামক স্থানে মোবাইল-০১ ডিউটি চলাকালে এ অভিযান পরিচালিত হয়।

দিবাকালীন দায়িত্ব পালনকালে এসআই (নি:) মোহাম্মদ নাজমুল হক ও সঙ্গীয় ফোর্স জাফলংমুখী বিভিন্ন পরিবহন তল্লাশি করছিলেন। এ সময় গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-৭২০০ নম্বর বাসটি সিগন্যাল দিলে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে বাসের ভেতর থেকে বিভিন্ন নামের মোট ৯৬টি কম্বল জব্দ করা হয়। কম্বলের মালিকানা দাবি করা দুই যাত্রী কোনো ধরনের ক্রয়রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ১. মো. আল-আমিন ভুইয়া (৩৪), পিতা-ওয়াজেল হক, মাতা-মমতাজ বেগম, গ্রাম-মাহনা, ইউনিয়ন-গোলাকান্দাইল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

২. মো. মাহমুদুল হাসান মোহন (৩৯), পিতা-আব্দুল আওয়াল, মাতা-সাফিয়া বেগম, গ্রাম-মাহনা, ইউনিয়ন-গোলাকান্দাইল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

জব্দ মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানায় তামাবিল হাইওয়ে থানা।

অভিযান সম্পর্কে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সর্বোচ্চ সতর্কতায় কাজ করি। চোরাচালান বা অবৈধ মালামাল পরিবহন রোধে আমাদের চেকপোস্ট টিম নিয়মিত তল্লাশি চালাচ্ছে। জনগণের আস্থা বজায় রাখাই আমাদের প্রথম অঙ্গীকার, তাই যে কোনো ধরনের অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব।

সড়কপথে নিরাপদ পরিবহন ও শৃঙ্খলা বজায় রাখতে তামাবিল হাইওয়ে পুলিশের এমন দায়িত্বশীল পদক্ষেপ সাধারণ মানুষের ভরসা আরও বাড়িয়ে দিচ্ছে- আর এটাই প্রমাণ করে যে সততা ও নিয়মানুবর্তিতার পথেই জনসেবার সত্যিকারের শক্তি নিহিত।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুর মহানগর উপজেলা ‌শ্রমিক দলের বিক্ষোভ ‌মিছিল ও‌‌ সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাসিরনগরে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন নেতৃত্ব,সভাপতি স্রোত, সাধারণ সম্পাদক আফজাল