Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চবিতে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 11, 2026 6:46 am

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি উদ্ধার করেন স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা। থ্রিএসএ সাপ ও সাপের দংশন বিষয়ে সচেতনতাবিষয়ক একটি সংগঠন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পাওয়ার পর প্রায় ১০ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান। বাসাটি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর। সাপটি ওই বাসার শৌচাগারের স্লাবের নিচে আশ্রয় নিয়েছিল। পরে স্লাব ভেঙে সেটিকে উদ্ধার করা হয়।

ড. ইব্রাহীম আল হায়দার বলেন, এটি পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের অন্যতম একটি প্রজাতি। বর্তমানে সাপটি থ্রিএসএ দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এখনো সেটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়নি। প্রয়োজন হলে এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষ গবেষণা কেন্দ্রে পাঠানো হতে পারে। অন্যথায় ক্যাম্পাসের গহীন বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় কিং কোবরার উপস্থিতি আগে থেকেই রয়েছে। তবে এই সাপ সাধারণত মানুষের কোলাহল এড়িয়ে চলে এবং লাজুক স্বভাবের। সাম্প্রতিক সময়ে দুটি কারণে তারা পাহাড়ি এলাকা থেকে নিচে নেমে আসছে—পাহাড়ে আগুন লাগানো এবং অতিরিক্ত আগাছানাশক ব্যবহারের ফলে তাদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছতে পারেন : পাকিস্তানি সূত্র

নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে টেনে তুলছে বর্তমান সরকার : বিদ্যুৎমন্ত্রী

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত