Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 5:59 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঘুরে দেখেন তারা। এরপর উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকারের দুজন প্রতিমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন। পাশাপাশি একাডেমিক ও অবকাঠামোগত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, এই সহযোগিতা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, দুইজন প্রতিমন্ত্রী স্বল্প সময়ের জন্য হলেও এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেখেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যত ধরনের সহযোগিতা এবং উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মতবিনিময় সভায় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

ভুরুঙ্গামারী ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক

জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

কুবির ঢাকা অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লামিম-সাফিন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

ঝড়-বৃষ্টিতে বোরোর ব্যাপক ক্ষতির আশঙ্কায় ঝিনাইদহের ধান চাষিরা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী