Monday , 30 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
বাসস
March 30, 2026 8:17 am

দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সেইসঙ্গে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে টেকনাফ ও যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

আজ বছরের দীর্ঘতম রাত: প্রকৃতির নীরব বার্তা আর শীতের গভীরতা

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ

ইতিহাসের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১২

লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত