Monday , 23 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কিম জং উন উ. কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি নির্বাচিত

প্রতিবেদক
বাসস
March 23, 2026 9:26 am

উত্তর কোরিয়ার আইনসভা কিম জং উনকে পুনরায় রাষ্ট্র বিষয়ক সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও শাসনকারী সংস্থা স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে কিমের পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

সমালোচকদের মতে, উত্তর কোরিয়ার নির্বাচনগুলো পূর্বনির্ধারিত এবং দেশটির নেতৃত্বকে গণতান্ত্রিক বৈধতার আভাস দেওয়ার জন্যই এ আয়োজন করা হয়।

কেসিএনএ আরো জানায়, ‘ডিপিআরকে’র সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি ২২ মার্চ অনুষ্ঠিত ১৫তম মেয়াদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড কিম জং উনকে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্সের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, তাকে ‘সর্বোচ্চ পদে’ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ‘সমস্ত কোরিয়ান জনগণের সর্বসম্মত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন’।

কিম জং উন উত্তর কোরিয়ার তৃতীয় প্রজন্মের শাসক। তার দাদা কিম ইল সাং ১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠা করেন।

২০১১ সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়া শাসন করে আসছেন।

কোরিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের লি হো-রিউং বলেন, এই নির্বাচন একটি ‘অত্যন্ত সাজানো-গোছানো অনুষ্ঠান। এর ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল’।

তিনি আরও বলেন, ‘তৃতীয় প্রজন্মের শাসনামলে উত্তর কোরিয়া এমন আয়োজনের মাধ্যমে একটি প্রক্রিয়াগত বৈধতা প্রদর্শনের চেষ্টা করেছে।’

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু কেউই মনে করে না যে এখান থেকে ভিন্ন কোনো ফলাফল আসতে পারে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দিশেহারা কৃষক

দুমকিতে পায়রা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

কুড়িগ্রামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চরের পাঁচ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া কমাতে ট্রাম্পের নির্দেশ