Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 18, 2026 3:20 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই মুল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন তিনটি স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ তছনছ করা। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া ছুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

ভুুক্তভোগী শফিকুর রহমান বলেন, পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, ঘরের বাড়ি ও ঘরের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরচক্র। চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দাখিল করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এভাবে চুরি মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানাই।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁদাবাজি বন্ধ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার রোধের দাবিতে আমতলীতে সিএনজি চালকদের সংবাদ সম্মেলন

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

মাদারীপুরের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর