Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 12:47 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এব্রান আলী (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় টহল শুরু করে। এ সময় গোপন সূত্রে তারা জানতে পারে, চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এব্রান আলী নিজ বাড়িতে হেরোইন মজুদ করে রেখেছেন।

পরবর্তীতে রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে এব্রান আলীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা কাপড়ের বাজারের একটি ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা মোট ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামি এব্রান আলী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের ধর্মীয় শিক্ষাবিদ ও সাবেক সিনেটর অধ্যাপক সাজিদ মির আর নেই

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ