Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহিপুরে খাল বন্দোবস্ত ও বাঁধ নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 1:19 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে একটি গুরুত্বপূর্ণ খাল বন্দোবস্ত দিয়ে সেখানে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রবিবার বেলা ১১টার দিকে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি এলাকার কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি খালটি বন্দোবস্ত দেওয়ার পর সেখানে বাঁধ নির্মাণ করা হলে পানির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং রবিশস্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কৃষক আব্দুস সালাম মুসল্লী বলেন, এই খালটি আমাদের পানি নিষ্কাশনের একমাত্র ভরসা ছিল। কিন্তু বন্দোবস্ত দেওয়ার পর খালের ওপর বাঁধ নির্মাণ করায় এখন প্রায় ২০০ একর কৃষিজমি বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছি।

স্থানীয় কৃষক হাবিব হাওলাদার বলেন, অবিলম্বে এই বন্দোবস্ত বাতিল করে খালের ওপর নির্মিত বাঁধ অপসারণ করতে হবে। একই সঙ্গে খালটি পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

একই দাবি জানিয়ে কৃষাণি লিজা বেগম বলেন, আমরা কৃষিনির্ভর পরিবার। এই খালই আমাদের ফসল রক্ষা ও জমির পানি নিষ্কাশনের একমাত্র উপায়। খালটি বন্ধ হয়ে গেলে আমাদের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজন গ্রেফতার

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের ওরিয়েন্টেশন ও ব্যাংকিং সেশন অনুষ্ঠিত

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

কটিয়াদীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানান অনিয়ম স্বেচ্ছাচারীতা দুর্ণীতির অভিযোগ সহকারী শিক্ষিকার

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল