Monday , 12 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পূবাইলে প্রতিষ্ঠানে নেই ছাত্রছাত্রী, মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 12, 2026 9:01 am

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠানের সকল শ্রেণী কক্ষ বন্ধ । ভিতর থেকে বলা হয় শীতের জন্য কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে রবিবার আবার গণমাধ্যম কর্মীরা উক্ত প্রতিষ্ঠানে গেলে প্রধান গেইট বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানে কোন ছাত্র-ছাত্রী আসতে দেখি না। অনেকদিন যাবত স্কুলটি বন্ধ। গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ১ম শ্রেণী থেকে নবম শ্রেণী প্রায় ৩০০ সেটের মতো বই উত্তোলন করেছে।

এ ব্যাপারে আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, আমি খবর নিয়ে ব্যাবস্থা নিব ।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম, রকিবুল হাসান, জানান এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: উপদেষ্টা আসিফ মাহমুদ

রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১

২০২৫ সালে ৩০ হাজার ৩৫১ কোটি টাকার সম্পদ ক্রোক-অবরুদ্ধ করেছে দুদক

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন প্রত্যন্ত গ্রামের মাদরাসাছাত্র আসিফ

নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ

ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন