Wednesday , 17 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 17, 2025 8:15 am

আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বিজয় দিবসে একাত্তরের ঘাতক, রাজাকার, আল-বদরদের ছবি দিয়ে নির্মিত ঘৃণাস্তম্ভে উন্মুক্ত জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, ঘৃণাস্তম্ভটি কাদের মোল্লা, নিজামী, গোলাম আজম, এ কে এ নিয়াজী, রাও ফরমান আলীসহ একাত্তরের আল-বদর, রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত বিভিন্নজনের প্রতীকী ছবি ও পোস্টার দিয়ে নির্মাণ করা হয়েছে।

এসময় জুতা নিক্ষেপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদেরও অংশ নিতে দেখা যায়। ছোট থেকে বড় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জুতা নিক্ষেপ করলেই উপহারস্বরূপ একটি করে চকলেট দেওয়া হয় অংশগ্রহণকারীদের।

ফোকলোর বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঐশ্বর্য হৃদয় বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী রাজাকারদের দ্বারা আমার দেশের মানুষ নিহত হয়েছে। আজ আমরা দেখছি, এই রাজাকাররা আবার ডানা মেলতে শুরু করেছে। তারা আমাদের পাকিস্তানে ফিরিয়ে নিতে চায়, এই দেশকে গোলাম আজমের বাংলা বানাতে চায়। কিন্তু আমরা বলতে চাই, এই দেশ আমাদের, আর এখানে কোনো রাজাকারের ঠাঁই হবে না।

আয়োজনে অংশ নেওয়া একজন দর্শনার্থী বলেন, এই রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতে শুধু জুতা নয়, আরও বড় কিছু মারা উচিত। আর কিছু না পেয়ে জুতাই মারলাম।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মামুন সরকার বলেন, আজকে জুতা নিক্ষেপের মাধ্যমে আমার ভেতরের ঘৃণাকে প্রকাশ করেছি। শিক্ষার্থীদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। আর যারা নব্য রাজাকার হতে চাচ্ছে, আজকের আয়োজন থেকে তারা যেন শিক্ষা নেয়—সেই আহ্বান রইল।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাতুল বলেন, একাত্তরে এই রাজাকাররা এবং এদের সহায়তায় পাকিস্তানি হানাদাররা আমাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে মা-বোনদের। তাই আজকের এই মহান বিজয়ের দিনে সেসব ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশে আজকের এই কর্মসূচি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা

বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে দুইজনের জেল-জরিমানা

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার