Friday , 5 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 5, 2025 12:28 pm

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাস এলাকায় এক নারীকে তার কথিত পরকীয়া প্রেমিকসহ অপ্রীতিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ বিশ্ববিদ্যালয় প্রসাশন। ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে অপ্রীতিকর অবস্থায় ধরে প্রক্টর অফিসে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রক্টর অফিস থেকে তাদের পুলিশে সৌপর্দ করা হয়েছে।

কথিত প্রেমিক টাংগাইলের মির্জাপুর উপজেলার চামার ফতেহপুর এলাকার শুক্কুর আলীর ছেলে বিপ্লব মিয়া(২৫) এবং দুই সন্তানের জননী টাংগাইলের সন্তোষ এলাকার রুবেল মিয়ার স্ত্রী মোছা: কাজল বেগম (২৫)।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন জানান, তাদেরকে দুইজনকে অপ্রীতিকর অবস্থায় ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা। দুইজনের পরিবারের কাছে ঘটনাটি জানানো হয়েছে। পরবর্তীতে সন্তোষ পুলিশ ফাঁড়িতে তাদের সৌপর্দ করা হয়েছে। এইরকম ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উপস্থিত পুলিশ সদস্য মো. শামীম বলেন, প্রক্টর স্যারের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদের দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাদা পাথর লুটের দেড় থেকে দুই হাজার ব্যক্তি জড়িত: হাইকোর্টে প্রতিবেদন দাখিল

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু

বিরামপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিফাত, অসহায় রাজমিস্ত্রি বাবার সাহায্যের আবেদন

বাঁশখালী থানায় নতুন ওসি খালেদ সাইফুল্লাহ-বদলি হলেন সাইফুল ইসলাম

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

ত্রিশালে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু