রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক মোংলার জয়মনিতে নারীদের ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত দাঁড়িপাল্লা ও ধানের শীষ ইসলামিক নয় : চরমোনাই পীর লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সরকারি মৎস্য খামারের সক্ষমতা বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা আগামী দিনে রাজনীতি হবে ভালবাসার উন্নয়ন ও কল্যাণের রাজনীতি : মোস্তাফিজুর রহমান গণঅভ্যুত্থানের পর এক শ্রেণি নেমেছিল চাঁদাবাজির জন্য; আমরা তখন পাহারাদার হিসেবে কাজ করেছি : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত বাউফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া যত অস্ত্র— একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬ টি চাকু।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতেই অন্তর্বর্তী সরকার ‘অপারেশ ডেভিল হান্ট’ পরিচালনার উদ্যোগ নেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩