Monday , 1 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 1, 2025 9:18 am

আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘দ্য ভয়েস অফ জাককানইবি’।

শনিবার (২৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম। এছাড়া ১ম রানার আপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুকিত এবং ২য় রানার আপ হয়েছেন লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম মেহনাজ।

বিজয়ীদের মধ্যে মোট ১৫,০০০ টাকা পুরস্কার, সার্টিফিকেট, ক্রেস্ট এবং ৩০,০০০ টাকার সমমূল্যের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রেকিট বেঙ্কিজার (বাংলাদেশ) পিএলসির সিনিয়র টেরিটরি সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল রাহাত ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।

চূড়ান্ত পর্বে ১৪ জন প্রতিযোগীর মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, “দ্য ভয়েস অফ জাককানইবি, শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের আত্মবিশ্বাস তৈরি, বক্তৃতা দক্ষতা উন্নয়ন এবং নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। দ্বিতীয়বারের মতো এ আয়োজন সফল করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সৃজনশীলভাবে এই প্রতিযোগিতার আয়োজন করতে চাই।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ‘ধর্ষণ চেষ্টার’ অভিযোগ; গ্রেফতার ২ পলাতক ৩ , বাস জব্দ ২টি

নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

ইইই অ্যালামনাই কমিটিতে ভাঙন, ২০ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগ

পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে উধাও শিক্ষক

ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল