Sunday , 30 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 30, 2025 8:43 am

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) (১৩ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হযরত শাহ্ আরফিন (র:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন।

অনুষ্ঠানটি শাহ্ আরফিন বাজার সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

মহাসম্মেলনের সভাপতিত্ব করেন চিকাডহর নারাইনপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কাওছার আহমদ সাহেব।

প্রধান অতিথি ছিলেন, আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ.) এর সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিমকোর্ট মাযার জামে মসজিদের খতিব হযরত আল্লামা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ, মোহনা টিভি ও বৈশাখী টিভির আলোচক হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব।

প্রধান বক্তা ছিলেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ সাহেব।

এছাড়া বিশেষ বয়ান পেশ করেন দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা শাহাব উদ্দিন সালেহী সাহেব।

সম্মেলনে আরও ওয়াজ করেন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব, হযরত মাওলানা আলী হোসেন সাহেব, হযরত মাওলানা ইসমাঈল হোসেন সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা বিলাল আহমদ সাহেব এবং হাফিজ ক্বারী মনসুর আলী সাহেবসহ স্থানীয় উলামায়ে কেরাম।

ধর্মীয় আলোচনা, নৈতিকতা ও সমাজ সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে বক্তারা মূল্যবান বয়ান পেশ করেন। মহাসম্মেলনটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এই আয়োজন করে হযরত শাহ্ আরফিন (র:) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার কমিটি, কোম্পানীগঞ্জ, সিলেট

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে যা বললেন জাতিসংঘের মহাসচিব

কোন পেশার মানুষরা পরকীয়ায় বেশি জড়ান?

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোলায় আজ মধ্যরাত থেকে মাছধরা শুরু, উচ্ছ্বসিত জেলেরা

গাজায় ৭ শতাধিক মৃতদেহ উদ্ধার, মিলছে না পরিচয়

কুড়িগ্রামে এবি পার্টির সাধারণ সভা ও উপজেলা কমিটি ঘোষণা