Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 7:34 am

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে পরাজিত করেছিল লাল–সবুজরা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে হামজা–মোরসালিনদের দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে ১–০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন: উশুতে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের শিখা ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। প্রথমার্ধের শুরুতেই দলের তরুণ তারকা মোরসালিন ফয়সালের চমৎকার গোল বাংলাদেশকে এগিয়ে নেয়। বাকি সময় আক্রমণ–প্রতিআক্রমণে খেললেও আর গোল হয়নি কারও। ফলে মোরসালিনের একমাত্র গোলেই বহু প্রতীক্ষিত জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও। দুই যুগের অপেক্ষার পর ভারতের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ ফুটবলের জন্য বড় প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

জাতীয় নির্বাচনে জোটগত ভাবে বিএনপির প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল : কাজী নাহিদ

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালে ইয়াবা ও নগদ অর্থসহ বিএনপি নেতা গ্রেফতার

বইয়ের দোকানে মাদক সেবন, ২ জনের কারাদণ্ড

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা