Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎লিও ক্লাব অব কুবির নেতৃত্বে সফিকুল-সিয়াম

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 7:48 pm

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিফুর রহমান সিয়াম।

বুধবার (০৭ জানুয়ারী) লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিশনার এন্ড কো-অর্ডিনেটর লায়ন মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

‎কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, মেম্বারশিপ চেয়ারপারসন মো: তরিকুল ইসলাম মঈন, সহ-সভাপতি মুহাম্মদ জুবায়ের হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহা খানম, ফাহিম হোসেন ও মোঃ রিদুয়ানুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইদ হাসান কানন, যুগ্ম কোষাধ্যক্ষ সাদিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান গাজী, আকাশ দেব নাথ, সাবেদ মোঃ জুনাইদ ও মোঃ ওমর হুসাইন মিশকাত। সার্ভিস কো-অর্ডিনেটর তালহা জুবায়ের, মেম্বারশিপ কো-অর্ডিনেটর মুহসিন চৌধুরী মাহি, ডিরেক্টর শেন গনসালভেস, ব্রেন্ডিং এন্ড প্রমোশন কো-অর্ডিনেটর রাত্রি ধর, কালচারাল সেক্রেটারি বিথি দাস, স্পোর্টস কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম।

‎নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান সিয়াম বলেন, ‘ক্লাব সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, লিও আন্দোলন কেবল সেবামূলক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং এটি একজন তরুণকে সচেতন, আত্মনির্ভরশীল ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। আগামী দিনগুলোতে লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরও সংগঠিত, স্বচ্ছ ও ফলপ্রসূ সেবা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

‎সভাপতি মো. সফিকুল ইসলাম বলেন, ‘লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কর্মসূচির মাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। নতুন দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টা ও দলগত নেতৃত্বের মাধ্যমে লিও ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর ও গতিশীল করে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। লিডারশীপ, এক্সপেরিয়েন্স এন্ড অপরচিউনিটি এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে আমরা কাজ করে যাব।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সামনে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির বিকল্প : ইরানি গার্ড বাহিনী

ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের পথে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম শাখা

দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত হওয়ার নিন্দা আল জাজিরার

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেআর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল

কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

সাপের কামড়ে নারীর মৃত্যু