শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সুন্দরবনের বন ও বন্যপ্রাণী রক্ষায় বৈদ্যমারী ফরেস্ট অফিসের টহল

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী ফরেস্ট অফিসের বন বিভাগ।

গত ৪ জানুয়ারি সুন্দরবনের জয়মনির শরকিরখাল থেকে একটি হরিণ শিকারের ফাঁদ থেকে একটি বাঘ উদ্ধার করা হয়।

আজ ৭ জানুয়ারি (বুধবার) সকাল ৭টায় বৈদ্যমারী টহলফারি থেকে সুন্দরবনের তাদের টহল শুরু হয় এবং তারা জয়মনি শরকিরখাল পর্যন্ত হরিণ শিকারি ও পাচারকারীদের ফাঁদ উদ্ধারে গহীন বনে পায়ে হেঁটে তল্লাশি চালিয়েছে। এ সময় অবৈধ কিছু পাওয়া যায়নি।

সুন্দরবনের বন্যপ্রাণী পাচার রোধে এবং অনৈতিক কর্মকান্ড রোধে প্রতিনিয়ত তাদের টহল চলছে। তারা অনৈতিক কর্মকাণ্ড বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন।

বৈদ্যমারী ফরেস্ট অফিসের ওসি অসিত কুমার পাল বলেন, সুন্দরবনকে রক্ষা করতে আমরা প্রতিনিয়ত টহল জোরদার করেছি। কিছুদিন আগে জয়মনির শরকিরখাল থেকে হরিণ শিকারীদের অবৈধ ফাঁদে সুন্দরবনের একটি বাঘ আটকা পড়ে।

বাঘটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনাতে প্রেরণ করেছি। উদ্বতর কর্মকর্তার নির্দেশে আমরা বর্তমানে হরিণ শিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছি।

আমাদের এ অভিযান চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩