Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক্টরের চাপায় এক পর্যটক নিহত: আহত-৫

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 2:45 pm

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ( সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো: জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সম্রাট (৩৭) তার স্ত্রী সুমাইয়া (২৮) মেয়ে সাওদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাত্রী নিয়ে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে সিএনজি অটোরিকশা আসা মাত্র শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টর দ্রুত গতিতে মহাসড়কে উঠার সময় সিএনজিকে চাপা দেয়।

এসময় সিএনজি অটোরিকশার চালক সহ ৬ জন আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত্যু ঘোষণা করে। মৃত সহ সবাইকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসির নগরে বিএনপির মনোনীত প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

কুবি শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মৌন মিছিল

নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন

নেত্রকোণায় চায়না জালসহ ২ জন আটক

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত

বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ভোলায় আজ মধ্যরাত থেকে মাছধরা শুরু, উচ্ছ্বসিত জেলেরা