Tuesday , 7 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ইসলামি ব্যাংকের অবৈধ নিয়োগে প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 7, 2025 6:42 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

দেশের বৃহত্তম বেসরকারি ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও অদক্ষ কর্মীদের কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির খবর প্রকাশের পর এর প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি তিন মাথা মোড়ে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।

ইউএনবি সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় গত সাত বছরে কোনো পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজারের বেশি অর্ধশিক্ষিত ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের কারণে ব্যাংকটি প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা লোকসানের মুখে পড়ে, যা সাত বছরে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকায়।

এই প্রেক্ষাপটে শনিবারের মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিল ও যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার,ডাঃ মোশারফ হোসেন,শামিস সরদার,সুহেল হোসেন,তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসাহী হারুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, অর্ধশিক্ষিত ও রাজনৈতিক প্রভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে। আমরা চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ব্যাংকগুলোতে নিয়োগ হোক, যাতে জনগণের আমানত নিরাপদ থাকে।

তারা আরও দাবি জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত এনে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। ব্যাংকের ভাবমূর্তি নষ্টকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

রামুতে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা’ উদ্ধার

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে, ৩০০ পিস ইয়াবাসহ এক নারী আটক

কদমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য

রংপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ জুন, নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে করা যাবে নিশ্চয়ন

দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ