Sunday , 5 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 5, 2025 8:31 am

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশে মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষা ও সংরক্ষণের জন্য নৌবাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। অভিযানের অংশ হিসেবে দেশের ৯ জেলায় ১৭টি যুদ্ধজাহাজ নদী ও সমুদ্র জুড়ে মোতায়েন রয়েছে।

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

এসময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এর‌ই ধারাবাহিকতায় নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, বনবিভাগ ও মৎস্য কর্তৃপক্ষের সমন্বয়ে অবৈধ আহরণ ও বিদেশি ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করা হবে।

এ সময় যদি কেউ যদি মাছ শিকার,পরিবহন এবং বিক্রির চেষ্টা করে তার জন্য রয়েছে অর্থ দণ্ড ও কারাদণ্ড বিধান।

অভিযানের মাধ্যমে ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে ইলিশ সংরক্ষণ নিশ্চিত করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত