আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা চত্বরে বুধবার ০৩ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মোছাঃ মাহমুদা হাবিবা রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসফা খায়রুল হক শিমুল, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, যুগ্ম আহবায়ক আব্দুর রাকিব, পুঠিয়া জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, পুঠিয়া পৌরসভা সাবেক মেয়র মোঃ আল মামুন খান, বিএনপি নেতা খলিলুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, পুঠিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা

সভা শেষে একটি বিশাল র‍্যালি বের হয় যা পুঠিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে নজরুল ইসলাম মন্ডলের ডাল মিলের সামনে গিয়ে শেষ হয়।

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ