রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদক সহ আটক-২

মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।

​গত ৬ জানুয়ারি সন্ধ্যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশিপুর বিওপির আওতাধীন আজোয়াটারী নামক স্থানে বিজিবির বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্দেহভাজন ব্যক্তিরা ভারতীয় সীমান্তের দিক থেকে আসার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে শ্রী উৎপল সেন (২৫) ও শ্রী সাগর বর্মণ (১৮)-কে আটক করতে সক্ষম হয়। তারা উভয়ই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আজোয়াটারী গ্রামের বাসিন্দা।

​আটককৃতদের কাছ থেকে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৬,১০০ টাকা। এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, জানান, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩