Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 6:51 am

মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে সরকারি উদ্যোগে নীলফামারী জেলার ডিমলা উপজেলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান শিক্ষক জনাব মো: আসাদুজ্জামান কমল বলেন, “২০২৫ শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ (১০০%) উপস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মধ্যে শতকরা ৯৮ শতাংশ শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নতুন শিক্ষাবর্ষে পড়াশোনায় উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং অভিভাবকরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বিনামূল্যে বই বিতরণের ফলে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিবছর দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘ডেটা গভর্ন্যান্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

সিএনজি চালিত অটোরিকসা চালকদের ধর্মঘটে অচল নাসির নগর, যাত্রীরা চরম দূর্ভোগে

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

পটুয়াখালীর দুমকিতে তিন যুগেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

‎সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তার উপর হামলা, ভল্টের চাবি ছিনতাই

চৌদ্দগ্রামে লরি চাপায় স্কুল ছাত্র নিহত, আহত ১

কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন