Monday , 1 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে, Let’s Talk 3.0

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 1, 2025 6:53 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (SDC)-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্যাম্পাসের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk”–এর তৃতীয় আসর। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে তিনটি ধাপে—প্রথম ধাপ ভিডিও সাবমিশন রাউন্ড, দ্বিতীয় ধাপ অফলাইন রাউন্ড এবং গ্র্যান্ড ফিনালে। ভিডিও সাবমিশন রাউন্ডে অংশগ্রহণকারীরা বাংলায় বা ইংরেজিতে বক্তব্য জমা দিতে পারবেন, যেখানে কোনো ভিডিও এডিটিংয়ের প্রয়োজন নেই। দ্বিতীয় ধাপে ইংরেজি ভাষায় বক্তব্য বাধ্যতামূলক, স্লাইড ব্যবহার ঐচ্ছিক। আর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে অফলাইনে, যেখানে ইংরেজি ও স্লাইড দুটোই বাধ্যতামূলক।

প্রতিযোগিতার নিবন্ধন ২৩ আগস্ট পর্যন্ত চলেছে। নিবন্ধন ফি সাধারণ শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং SDC সদস্যদের জন্য ৩০ টাকা ছিল, যা শুধুমাত্র বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রদানযোগ্য। হাতে নগদ অর্থ গ্রহণযোগ্য নয়।

এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য থাকবে ক্রেস্ট, সার্টিফিকেট, গুডিজ, গিফটসসহ নানা পুরস্কার। পাশাপাশি জনসম্মুখে বক্তব্য দেওয়ার কৌশল, সঠিক জেসচার ও পোস্টার ব্যবহারের মতো বিষয় শেখানোর জন্য প্রথম রাউন্ড শুরুর আগে একটি বিশেষ প্রশিক্ষণ সেশন আয়োজন করা হবে। আয়োজকদের মতে, “Let’s Talk” শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং ক্যাম্পাসে স্বীকৃতি অর্জনের একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবি শাখা ছাত্রশিবিরের নীবন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি

চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

লক্ষ্মীপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে শিশুর মৃত্যু