Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খুবিতে কুসা আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 4:52 am

খুবি প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা) আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ আগস্ট (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক বিল্ডিং এর দ্বিতীয় তলার মাল্টিপারপাস রুমে দুপুর ২.৩০ মিনিট থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে সন্ধ্যা ৭টা নাগাদ শেষ হয়। অনুষ্ঠানটি ৩টি সেশনে মাধ্যমে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তুহিন রয়, প্রধান (ভারপ্রাপ্ত) সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তানভীর আহমেদ সোহেল, অধ্যাপক সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ড. সঞ্জয় কুমার চন্দ, অধ্যাপক সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ও সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের পরিবেশ স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোজাহিদুল ইসলাম এবং তথ্য, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মোঃ আল আমিন শেখ।

প্রথম সেশনে, বিদেশে উচ্চশিক্ষার পথসমূহ: এই বিষয়ের ওপর আলোচনা করেন, ড. সঞ্জয় কুমার চন্দ, অধ্যাপক সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং ড. তানভীর আহামেদ সোহেল, অধ্যাপক সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। তারা বিদেশে উচ্চশিক্ষা জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে এবং সমাজবিজ্ঞানের ছাত্রদের জন্য উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার বিষয়ক সেশন: এই বিষয়ের ওপর আলোচনা রাখেন, কানিজ ফাতেমা শেফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সৈয়দা রুবাইয়া হোসেন, হিউম্যানিটারিয়ান এক্সপার্ট, UN-IOM। এবং সর্বশেষ সেশনে, পেশাগত সিভি লেখা ও চাকরি অনুসন্ধান বিষয়ক সেশন: আলোচনা রাখেন, মো. হাবিব তরিকুল, মাল্টিমিডিয়া কনটেন্ট প্রযোজক, UNDP, বাংলাদেশ কান্ট্রি অফিস।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক,খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুসা)। এবং সঞ্চালনা করেন কুসার শিক্ষার্থী ও জেন্ডার বিষয়ক সম্পাদক , কারিমুন নেছা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলনে বাধাপ্রদানে নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৬ জনকে সাজা

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুরাদনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়াইনঘাটে ধানের শীষ কে বিজয় করার লক্ষ্যে বিশাল কর্মী সভা

মোংলায় খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই সহোদর ভাই নিখোঁজ