Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 28, 2025 2:24 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট দুটি এলাকা “শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা” হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‍য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কলতান বিদ্যানিকেতনের সম্মুখ প্রান্ত থেকে সমাজ বিজ্ঞান মোড় পর্যন্ত অংশ (নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল ও রোকেয়া হল সংলগ্ন এলাকা) ছাত্রী শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মীর মশাররফ হোসেন হল পর্যন্ত অংশ (আল বেরুনী হল, শহীদ সালাম-বরকত হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও ১০ নং ছাত্র হল সংলগ্ন এলাকা) ছাত্র শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা হিসেবে গণ্য হবে।

এ সময়ে ঘোষিত এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য আগামী ১১ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল

হরিরামপুরে ইছামতি নদীর বুকে নড়বড়ে বাঁশের সাঁকোয় জনজীবনে দুর্ভোগ

নিকলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার

এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা

পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি