Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগে “সম্পত্তি হস্তান্তর আইন” এর ওপর দিনব‍যাপী সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 19, 2025 1:50 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনব্যাপী এ আয়োজন পরিচালনা করেন কোর্স ইন্সট্রাক্টর এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিজ্ঞ বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করে সেমিনারকে প্রাণবন্ত করে তোলেন।

শিক্ষার্থীদের আটটি গ্রুপে ভাগ করে সম্পত্তি হস্তান্তর আইনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি গ্রুপ নিজেদের আলোচ্য বিষয় উপস্থাপন করে এবং সম্পত্তি হস্তান্তর আইনের নানা প্রাসঙ্গিক বিষয় উঠে আসে।

উপস্থাপনার পর শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পান, যা আলোচনাকে আরও সমৃদ্ধ করে তোলে।
সেমিনারের শেষ অংশে শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্পত্তি হস্তান্তর আইনের অবস্থান, প্রয়োগ, সীমাবদ্ধতা এবং সংস্কারের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর আইন জানা অতীব জরুরি। আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ বিষয় এর সঙ্গে জড়িত।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পাঠ্যপুস্তকের বাইরে এ ধরনের গ্রুপভিত্তিক আলোচনা তাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তারা মনে করেন, আইনকে শুধু তত্ত্ব হিসেবে নয়, বরং সমাজে তার কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা বুঝতে এই আয়োজন অত্যন্ত সহায়ক ছিল।

দিনব্যাপী এ সেমিনার শেষে শিক্ষার্থীরা সম্পত্তি হস্তান্তর আইনের মৌলিক কাঠামো ও এর আধুনিক প্রয়োগ সম্পর্কে গভীরতর ধারণা লাভ করেন বলে জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী

বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কটিয়াদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ

সন্দ্বীপে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতাকর্মীরা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

কবি নজরুলের ৪৯ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত