Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 9:01 am

কুয়েট প্রতিনিধিঃ

হাইকোর্টের রায় অমান্য করে কোটা পুনর্বহালের দাবিতে সারা দেশে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং খাতে বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যোগ্য প্রকৌশলীদের অধিকার নিশ্চিতের দাবি জানান।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “প্রকৌশলী অধিকার আন্দোলন” শিরোনামে আজ বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশ। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

সমাবেশে বক্তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ তম ব্যাচের আবু সায়েম, রিফাত জয়, মোঃ আরমান, মোঃ ওয়াসিম মোল্যা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিমুল জোর দিয়ে বলেন, “হাইকোর্টের রায়কে অবমাননা, বিশৃঙ্খলা ও সংঘবদ্ধ প্রতিবন্ধকতা তৈরি করে ডিপ্লোমা-আধারিত কোটা পুনর্বহাল চেষ্টার বিরুদ্ধে আমরা আজ দাঁড়িয়েছি।”

তারা তুলে ধরেন আন্দোলনের মূল তিন দফা দাবি:

উচ্চতর যোগ্যতা সম্পন্ন B.Sc. ইন ইঞ্জিনিয়ারিং স্নাতকদের ‌জরিমানা বা সীমারেখা ছাড়াই, ‌সহকারি প্রকৌশলী (৯ম গ্রেড) ও তদসামান্য পদে সবার জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত করা, কোনো কোটার ভিত্তিতে নয়।

পদোন্নতি কোটামুক্ত করতে হবে, এবং নতুন কোনো সমমান পদ সৃষ্টি করেও তা ব্যবহার করা যাবে না।

না-অ্যাক্রেডিটেড B.Sc. ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় IEB‑BAETE এক্রেডেশনের আওতায় আনা উচিত।

প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে তাদের যে ৩ দফা দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অষ্টম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কুড়িগ্রামে এবি পার্টির জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

শার্শায় ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত

কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নাসির নগরে নগদ টাকা সহ ০৭ জুয়ারি গ্রেফতার

সদরপুরে জামায়াতে ইসলামের নির্বাচনি পথসভা ও মিছিল অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের নাম অন্তর্ভুক্ত না থাকার কারন ব্যাখ্যা

সীমান্তে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস