Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 6:08 am

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার।

রবিবার (১০ আগস্ট) ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মোঃ আবদুল জলিলের উপস্থিতিতে ২০২৫-২৬ অর্থবছরের চুক্তিপত্র স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়।

অভীক ‘বাংলাদেশের চলচ্চিত্রে ‘স্বপ্নদৃশ্য’: কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ বিষয়ে গবেষণা করবেন। গবেষণাটিকে সমৃদ্ধ করতে তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

গবেষণা ফেলো হওয়ার বিষয়ে অভীক বলেন, চলচ্চিত্র নিয়ে যেহেতু পড়াশোনা করছি, একারণে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এই বিষয়ে গবেষণাতেও আমার প্রবল আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে চলচ্চিত্র বিষয়ে গবেষণা করার সুযোগ হয়েছে। সেগুলোতে নব্বই দশকের চলচ্চিত্র বিষয়ে গবেষণা করেছি। আর ফিল্ম আর্কাইভে যে বিষয়ে গবেষণা করবো, এটার পরিধি আরও বড়।

তিনি আরও বলেন, এবারের গবেষণাটিতে আলমগীর কবির, মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন নির্মাতার ৫ টি চলচ্চিত্র বেছে নিয়েছি। চলচ্চিত্রগুলোর স্বপ্নদৃশ্যের যে দৃশ্যায়ন, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে স্বপ্নবাদের সাথে যে সম্পৃক্ততা, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। এছাড়াও বাংলাদেশী চলচ্চিত্রে শিল্পমানের যে ধারা অনেক আগে থেকেই চলছে, হাল আমলে তা কতোটুকু বিস্তৃত হয়েছে, সেটি গবেষণার মাধ্যমে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক লাবিব নাজমুছ ছাকিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাঃ শারমিন আখতার, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

‎কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী