Sunday , 10 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল, র‌যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 10, 2025 7:36 am

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সোমবার (১১ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীনদের ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে র‌যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ জানান, জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস আগস্টের ১১ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নতুন শিক্ষার্থীরা যেন নিজ ক্যাম্পাসে বুলিং ও র‍যাগিং-এর শিকার না হয় সেটাই সকলের প্রত্যাশা।

মাভাবিপ্রবি ক্যাম্পাসে আজ র‍যাগিং, বুলিং ও মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় কী সে বিষয়ে উচ্চ পর্যাযের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের মতামত নিয়ে একটি কমিটি গঠিত হয় এসব কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য। সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ: তোমরা জ্ঞান অর্জন ও উদ্ভাবনী গবেষণায় জড়িত হও যেন বিশ্ববিদ্যালয়ের র‍যাংকিং বৃদ্ধি পায়, র‍যাগিং বা বুলিং নয়। সকল শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা ও দোয়া।

র‌যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো: ইমাম হোসেন বলেন,র‍যাগিং শাস্তিযোগ্য অপরাধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থাতেই এমন অপরাধ করতে দেয়া যাবে না। প্রক্টরিয়াল টিম, বিভাগীয় একাডেমিক কমিটি, ছাত্র কল্যাণ অফিস সহ সকল ছাত্র ছাত্রীদের সম্মিলিত সহযোগিতায় আমরা র‍যাগিং প্রতিরোধ করবো। আমরা বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস সমূহে বিশেষ নজরদারির অব্যাহত রাখবো। এরপরেও কেউ এরকম ন্যাক্কারজনক কর্মকান্ডে সম্পৃক্ত হয় তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার

রামুতে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক আটক

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল মেশানো সম্পর্কে ইসলামি অনুশাসন তুলে ধরে বক্তব্য প্রদানের নির্দেশ

শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫