শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

 

আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার গহিরা সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অনুসারীদের অভিযোগ, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। সত্তারঘাট ব্রিজের পাশে গোলাগুলির পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে। এতে তার অনুসারী আরও অনেকে আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরা তিনটি গাড়ি পুড়িয়ে দেয় এবং প্রায় ১৫টি মোটরসাইকেল লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ জানান, বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমদের কবর জেয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে রাউজান যাচ্ছিলেন তারা। পথে সত্তারঘাট এলাকায় প্রতিপক্ষ তাদের গাড়িবহরে হামলা চালায়।

সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাউজান উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর থেকে বিএনপির দুই পক্ষ—গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গেল এক বছরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

এই ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বিবৃতি দিচ্ছে এবং রাউজানের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩