Monday , 11 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ধর্ষণ ও সহিংসতার মামলায় নরওয়ের রাজকুমারী পুত্রের রায় ১৫ জুন

প্রতিবেদক
বাসস
May 11, 2026 2:36 pm

ধর্ষণ ও সহিংসতার একাধিক অভিযোগে অভিযুক্ত নরওয়ের রাজকুমারী মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হইবির মামলার রায় আগামী ১৫ জুন ঘোষণা করা হবে বলে সোমবার জানিয়েছে অসলো আদালত।

২৯ বছর বয়সী হইবি ২০০১ সালে যুবরাজ হাকনকে বিয়ে করার আগে মেটে-মারিতের পূর্ববর্তী সম্পর্কের সন্তান। তার বিরুদ্ধে চার নারীকে ধর্ষণসহ সহিংসতার ৪০টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সর্বোচ্চ ১৬ বছরের কারাদণ্ড হতে পারে।

৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত তার বিচার অনুষ্ঠিত হয়।

হইবি নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন । তিনি সবচেয়ে গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। এর মধ্যে রয়েছে- ঘুমিয়ে থাকা বা অচেতন অবস্থায় নারীদের ধর্ষণ এবং সাবেক প্রেমিকার ওপর পারিবারিক সহিংসতা চালানোর অভিযোগ।

অভিযোগপক্ষ হইবির সাত বছর সাত মাসের কারাদণ্ড দাবি করেছে।

অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা ধর্ষণের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেসব অপরাধ তিনি স্বীকার করেছেন, যেমন কয়েকটি শারীরিক হামলা, মাদক পরিবহন এবং হুমকি প্রদান, সেগুলোর জন্য ১৮ মাসের সাজা যথেষ্ট বলে দাবি করেছেন।

অসলো আদালত জানিয়েছে, ১৫ জুন স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে রায় ঘোষণা করা হবে।ধর্ষণ ও সহিংসতার মামলায় নরওয়ের রাজকুমারী পুত্রের রায় ১৫ জুন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও ইসলামাবাদ

ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পটুয়াখালী-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

লালমনিরহাটে বিএনপির নির্বাচনী জনসভা

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোল্লাহাটের সিঙ্গাতী গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক আহত অর্ধশতাধিক