Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 10:01 am

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে ত্রিশাল থানাধীন বীররামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদের নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রামপুর ইউনিয়নের বীররামপুর এলাকা থেকে সুজন মিয়া ও মান্নান নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মান্নানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তার নামে অন্তত চারটি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

কালাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

চবিতে প্রাণীবিদ্যা অলিম্পিয়াড এর আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত

কৌতূহলে বাড়ি ছেড়ে দৌলতদিয়ায় ৫ শিশু, পুলিশের সহায়তায় ফিরল পরিবারে

কুবিতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

অপরিবর্তিতই থাকছে জ্বালানি তেলের মূল্য

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল