শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুরে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রাজশাহীর দূর্গাপুর উপজেলার কাশিমপুর গ্রামের ‘মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা প্রতিযোগীতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই ) বিকেল ৩টায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক কল্যাণ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাকিবুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন,৬নং মাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন দূর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল। তিনি বলেনঃআমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলামকে তিনি যে মহান উদ্যোগ হাতে নিয়েছে আসলেই তা প্রশংসনীয়। এ ধরনের কুরআন শিক্ষা কার্যক্রম প্রতিযোগিতায় হলে এলাকায় কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক ভাবে উৎসাহ সৃষ্টি হবে। তিনি এলাকাবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান অবশ্যই প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর যে কুরআন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তাতে প্রতিটি বাচ্চাকে পাঠিয়ে কুরআন শিক্ষার মধ্যমে সত্যিকারের একটি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে।

এসময় আরো বক্তব্য রাখেন উক্ত কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোক্তা প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলামঃআমি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে অসহায় মানুষকে নিয়ে কাজ করার জন্য মানবতার কল্যাণে প্রবাসী মানবিক ফাউন্ডেশন চালু করি ২০২১ সালে আজ পর্যন্ত আপনাদের দোয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে যুক্ত রয়েছি। আমি চাই আপনাদের সহযোগীতায় প্রবাসী মানবিক ফাউন্ডেশন যে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষার কার্যক্রম হাতে নিয়েছে এর থেকে প্রতিটি শিশুই একজন মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনঃকাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম কলেজের প্রভাষক মোঃ সেলিম রেজা,৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গাফফার মন্টু, ৬নং মাড়িয়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, ও ৬নং মাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ প্রমূখে।
অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩