Sunday , 27 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের অনুষ্ঠান কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 27, 2025 8:49 am

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে।

“জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্মরণ: চলমান বিপ্লবের শপথ” শীর্ষক সভাটি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৬ষ্ঠ তলায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।

প্রধান আলোচক ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উপস্থিত থাকবেন সারোয়ার তুষার। নারী কেলেংকারীতে জড়িত হওয়ার অভিযোগ আছে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সারোয়ার তুষারের বিরুদ্ধে। উল্লেখ্য, নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে কথোপকথনের একটি কল রেকর্ডও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে। কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায়, এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়৷ কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, সারোয়ার তুষার ওই নারীকে হয়রানি করেছেন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন কাউকে প্রধান আলোচক করায় সমালোচনার মুখে গণতান্ত্রিক ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এম. রিফাত হাসান এবং আরও উপস্থিত থাকবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক মোঃ নূরনবী ও কিশোর সাম্য। সভাপতিত্ব করবেন বাগছাস জবি শাখার আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ। সদস্য সচিব শাহীন মিয়া ও মুখ্যসংগঠক ফেরদৌস শেখ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেন।

এ বিষয়ে বাগছাস এর আহ্বায়ক ফয়সাল মুরাদ এবং সদস্য সচিব শাহিনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। বাগছাসের মুখ্যসংগঠক ফেরদৌস শেখের সাথে যোগাযোগ করা গেলেও তিনি কিছু বলতে রাজি হননি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সমালোচনা ও নিন্দা ছড়িয়ে পড়েছে। এবিষয়ে গতকাল রাত থেকে জবির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাপক সমালোচনা করতে দেখা যায়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

পদত্যাগ করছেন এনসিপির আরও কয়েক নেতা

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল

পবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

শিবচরে মাদকের ভয়াবহতা রোধে স্মারকলিপি দিলো বিএনপি

সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত