Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পত্নীতলায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 2:32 pm

 

মাহমুদুন্নবী , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা হয়েছে।

শনিবার (২৬ জুলাই ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর পত্নীতলার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়।

পত্নীতলা উপজেলা সমাজসবা কর্মকর্তা ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, মহিলা সংস্থা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরের সংগ্রাম ও আত্মত্যাগে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের সেই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। সময়ের সাথে সাথে তারা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছেন। আমরা আর কোনো যোদ্ধাকে হারাতে চাই না।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের অনুপ্রেরণা, “যারা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন যেনো বৃথা না যায়, তার জন্য আমরা কাজ করতে চাই। আজকের শপথের মাধ্যমে আমরা সমাজের সকল মানুষকে সমানভাবে এগিয়ে নিতে চাই।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

মাটির নীচে গাঁজার ‘ভাণ্ডার’; চাঁদপুরে মাদক কারবারি আটক

কুবিতে বিএসএসসিআর’র সম্মেলন: ৫ দেশের ১৭০ গবেষকের অংশগ্রহণ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

ফ্রান্সের নতুন কোচ জিদান

আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আ.লীগেই থাকতে চাই, পল্টি দেওয়ার অভ্যাস নেই আমার : সাকিব আল হাসান