আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী। অনুমতি ছাড়া ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অন্তর্ভুক্ত করা হলে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠেছে। তারা একটি কমিটিতে অনুমতি ছাড়াই আমার নাম দিয়েছে। আমি এমন দায়িত্বজ্ঞানহীন ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য ইতোমধ্যেই রেজিস্ট্রারকে বলেছি। আশা করি অবলম্বে তারা এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করবে।

জুলাই আন্দোলনের এ অগ্রসৈনিক আরও বলেন, এর আগেও ক্রীড়া বাস্তবায়ন কমিটিতে কোন অনুমতি ছাড়াই আমার নাম দেওয়া হয়েছিল। এ ধরনের কাজ কখনোই সমর্থনযোগ্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান বলেন, এ বিষয়ে নির্দেশনা ছিল সেজন্য উনার নাম দেওয়া হয়েছে। উনি যেহেতু অভিযোগ তুলেছেন, সেহেতু আলোচনা করে উনার নাম বাদ দেওয়া হবে। অনুমতি ছাড়া নাম দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তো আমি বলতে পারছিনা। ভিসি স্যার মিটিংয়ে আসছেন, পরে কথা হবে।

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ