Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 27, 2025 4:38 am

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

“শিক্ষা হচ্ছে সেই আলো যা উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করে, শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার যা একজন মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করে।” বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ একটি প্রতিষ্ঠান নয়। এটি এমন একটি অধ্যায় যেখানে থাকবে জ্ঞানার্জন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি গঠনকরা ও ব্যক্তিগত বিকাশের সুযোগ। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন সরদার কায়সার আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. ধীমান কুমার রায় এবং সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী শাহরিনা হাবিব জান্নাতী, রসায়ন বিভাগের শিক্ষার্থী ফারহান বাশার সিয়াম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাঈম সরদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

নাগেশ্বরীতে অ্যানথ্রাক্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষক দলের আলোচনা সভা

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে পালপাড়ার মৃৎশিল্প

পদত্যাগ করছেন এনসিপির আরও কয়েক নেতা

শরীয়তপুরে জেডএইসসিবিপ্রবিতে ছাত্রদলের কমিটি নিয়ে সমালোচনার ঝড়, শিক্ষার্থীদের ৩ দফা দাবি ঘোষণা

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই : আইনমন্ত্রী

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা ‘গুরুতর নেতিবাচক প্রভাব’ ফেলেছে : চীন

জাজিরার সেনেরচরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার