Thursday , 8 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

মো. জিসান রহমান,মাভাবিপ্রবি:

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে প্রায় ১,৪২,৭১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সংশ্লিষ্ট সবার প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থাগুলোর সহযোগিতা অতীব প্রয়োজন।”
তিনি আরও জানান, পরীক্ষার সফল আয়োজন নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথাক্রমে ২৮ এপ্রিল এবং ৫ মে উক্ত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় পরীক্ষাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আশাবাদী যে ‘এ’ ইউনিটের পরীক্ষাটিও একইভাবে সম্পন্ন হবে।
উপাচার্য ড. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে শিক্ষার্থীদের যাত্রা এবং পরীক্ষার সম্পূর্ণ সময়কাল নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ‘এ’ ইউনিটে সাধারণত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। পরীক্ষার কেন্দ্রগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে পরীক্ষা দিতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা

ত্রিশালে উন্নয়ন পরিকল্পনায় নবনির্বাচিত এমপি-কর্মকর্তা বৈঠক

আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দোয়ারাবাজারে মাদকের ছাড়াছাড়ি

শেরপুরের শ্রীবরদীতে বড়দিন উপলক্ষে গীর্জায় চাল বিতরণ