Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়, আবেগঘন বার্তা স্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জাতীয় দলকে বিদায় জানানোর পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো আবেগঘন এক বার্তায় মেসির দীর্ঘ পথচলা ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা বিস্মিত হয়েছেন। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি গর্বের সঙ্গেই উদযাপন করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় আন্তোনেলা বলেন, জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ পথচলার নানা উত্থান-পতনের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত। তিনি লিখেছেন, ‘এত বছর পর আমি সৌভাগ্যবান যে তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে দেখেছি এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর কিছু মুহূর্ত তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি।’

আন্তোনেলা আরও বলেন, মেসির প্রতিটি সাফল্য ও ব্যর্থতার সময় পরিবার সবসময় তার পাশে ছিল। সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটি শোকের মধ্য দিয়ে সময় পার করছে। সেই প্রসঙ্গ টেনে তিনি মেসিকে শুধু একজন কিংবদন্তি ফুটবলার নয়, একজন দায়িত্বশীল বাবা হিসেবেও প্রশংসা করেন।

বার্তার শেষাংশে তিনি লিখেছেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর তারা নিজের চোখে দেখেছে, সে কীভাবে সব অর্জন করেছে এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহার নামাজ ও কুরবানির শুদ্ধ নিয়মাবলী: পূর্ণাঙ্গ দিকনির্দেশনা

‌কোস্ট গার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারী আটক

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫টি জামাত

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বিজয় দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী