Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জনজীবনের সংকট মোকাবিলায় দ্রুত উদ্যোগের আহ্বান সাইফুল হকের

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচিত সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোনো অজুহাত শুনতে চায় না। জনজীবনের সংকট মোকাবিলায় কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটের একটি কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সভায় ঢাকা উত্তরের প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।

সাইফুল হক বলেন, সরকার গঠনের ছয় মাস পার হলেও জনজীবনের জরুরি সংকট নিরসনে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, মানুষের জানমাল এবং জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি দেশের সমুদ্র ও ভূখণ্ডে নিজস্ব তেল-গ্যাসসহ জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, তেল, গ্যাস ও জ্বালানির মতো সংবেদনশীল খাত বিদেশ-নির্ভর রাখা উচিত নয়। জাতীয় স্বাবলম্বিতার ভিত্তিতে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো মানুষ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত বেকারত্ব কমাতে না পারলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পরিচালনা করতে হবে। পাশাপাশি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যুবনেতা তুহিন রহমানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ এবং ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি। জাতীয় সংগীতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকাল প্রয়াত শিবু মোহান্ত এবং নেপালে পার্বত্য সুনামিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

মাগুরায় মাসব্যাপী ‘শিল্প ও বাণিজ্য মেলা’ উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি