Saturday , 9 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রবীন্দ্রসাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার: সংস্কৃতি মন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ। সূর্য যেমন আলো দিয়ে অন্ধকার দূর করে, রবীন্দ্রনাথও তাঁর কালজয়ী সাহিত্যের মাধ্যমে আমাদের চেতনার অন্ধকার দূর করেছেন।

কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল (শুক্রবার) তিনদিনের এ অনুষ্ঠান শুরু হয়।

মন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ ছিলেন আপাদমস্তক একজন মানবতাবাদী ও কৃষক দরদি ব্যক্তিত্ব। প্রজাদের সাথে তাঁর আচরণ ছিল অত্যন্ত সংবেদনশীল, যা প্রচলিত রাজকীয় প্রথা থেকে সম্পূর্ণ ভিন্ন।

শিলাইদহকে বাঙালির সাহিত্য-সংস্কৃতির জীবন্ত স্মারক হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার মাধ্যমে এই কুঠিবাড়িকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তব্য দেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ; কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন; সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।

উদ্বোধনী আলোচনা শেষে মন্ত্রী কুঠিবাড়ির জাদুঘর পরিদর্শন করেন এবং কবির সংরক্ষিত স্মৃতিচিহ্নসমূহ অবলোকন করেন।

এরপর উন্মুক্ত মঞ্চে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিল্পী শ্রেহা খাতুনের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।

এই উৎসবে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকসহ নানা আয়োজন থাকবে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ছেলের হাতে বাবা খুন!

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল