Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

প্রতিবেদক
বাসস
May 7, 2026 9:38 am

সাতক্ষীরা জেলায় ধানবোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।

গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গণেশ সরকার (৪৫)। তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধানবোঝাই করে কদমতলা বাজারের দিকে যাচ্ছিলেন গণেশ সরকার। তিন রাস্তার মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি হঠাৎ রাস্তার উপর উল্টে যায়। এ সময় গণেশ নিজের ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ

৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

সৈয়দপুরে সুইমিংপুলে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত