Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 8:01 am

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর প্রধান নুরুল শেখকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন।

২৬ অক্টোবর (রবিবার) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২ টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো।
এছাড়াও, গত ৩১ জুলাই ২০২৫ তারিখ রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ০২ সদস্যকে আটক করা হয় এবং জিম্মি থাকা ০৪ জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জহির রায়হান চলচ্চিত্র সংসদের নতুন নেতৃত্ব,সভাপতি স্রোত, সাধারণ সম্পাদক আফজাল

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিকশা জব্দসহ তিন মাদক কারবারি গ্রেফতার

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

ইরান যুদ্ধ : ফুরিয়ে আসছে ট্রাম্পের আইনি সময়সীমা

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান