Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 2:25 pm

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘ধর্মের নামে হানাহানি বন্ধ করো বন্ধ করো’, ‘আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি’, ‘প্রটেক্ট মাইনোরিটি’, ’প্রটেক্ট ডেমোক্রেসি’ ইত্যাদি সহ নানা স্লোগানে সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলেন জবি শিক্ষার্থীরা।

উক্ত সমাবেশে এক সনাতনী শিক্ষার্থী বলেন, “বাংলাদেশে আমরা সবাই সমান। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “সনাতনীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সরকার যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হামলাকারী ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা এমন এক দেশ চাই যেখানে কেউ ধর্মের পরিচয় নিয়ে প্রশ্ন করবেনা। বাংলাদেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু এখন সংখ্যালঘুদের টার্গেট করে মব তৈরি করে সহিংসতা ছড়ানো হচ্ছে। এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ’’এই বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উপাসনালয় নেই। জবি ক্যাম্পাসে উপাসনা করার জন্য যেকোনো একটি জায়গায় উপাসনালয় করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবসময় ধর্মীয় ভিত্তিতে নয়, জবিয়ান হিসেবেই আত্মপ্রকাশ করতে চাই। গত ১৭ বছরে বারবার সংখ্যালঘুদের ওপর সহিংসতা হয়েছে। মনে রাখতে হবে – ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

উক্ত বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সহিংসতা ও বিচারবহির্ভূত মব জাস্টিস বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

মোংলায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,৯০৪ বাংলাদেশি হজযাত্রী

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

জেসিআই ঢাকা প্রেস্টিজ লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন “কাজী শাহ মুজাক্কের ইসমাম”

যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই : আইনমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি