Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন কমেছে প্রায় এক-চতুর্থাংশ

প্রতিবেদক
বাসস
April 21, 2026 2:43 pm

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে সার উৎপাদন মার্চ মাসে প্রায় এক-চতুর্থাংশ কমেছে।

সরকারি তথ্য এ চিত্র তুলে ধরেছে।

সার উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ব্যাহত হওয়ায়, উৎপাদনে এই পতন ঘটেছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউরিয়া উৎপাদনে প্রাকৃতিক গ্যাস অপরিহার্য। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যের ওঠানামা এই খাতের ওপর প্রভাব ফেলে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর, হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান।

এই জলপথ দিয়েই জ্বালানি ও সার-সংশ্লিষ্ট কাঁচামালের বড় অংশ পরিবাহিত হয়।

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার সাধারণত এই পথ দিয়ে যায়। ফলে এই বিঘ্ন খাদ্য উৎপাদনের ওপর প্রভাব ফেলতে পারে— এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে একাধিকবার।

ভারতে অধিকাংশ খামার ছোট ও তুলনামূলক কম উৎপাদনশীল। তবু বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশে কৃষিখাতে ৪৫ শতাংশের বেশি মানুষ কর্মরত।

বাণিজ্য মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, ‘২০২৫ সালের মার্চের তুলনায় ২০২৬ সালের মার্চে সার উৎপাদন ২৪ দশমিক ৬ শতাংশ কমেছে।’

এর আগে উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছিল। ফেব্রুয়ারিতে ৩ দশমিক ৪ শতাংশ, জানুয়ারিতে ৩ দশমিক ৭ শতাংশ ও ২০২৫ সালের ডিসেম্বরে ৪ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়।

তবে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ‘পর্যাপ্ত সার মজুত রয়েছে’ এবং ‘বিভিন্ন দেশ থেকে সার সংগ্রহে বৈচিত্র্য আনা হচ্ছে।’

ভারতে বর্ষার আগে খরিফ মৌসুমে অর্থাৎ জুন-জুলাইয়ে বর্ষা নির্ভর ফসর চাষের সময়, সার চাহিদা সর্বোচ্চ থাকে।

এরপর অক্টোবর-নভেম্বরে রবি মৌসুমে শীতকালীন ফসলের বপনের সময় আবার চাহিদা বাড়ে।

এপ্রিলের শুরুতে কৃষকদের সুরক্ষায় সার ভর্তুকি ১১ শতাংশ বাড়িয়েছে সরকার।

ইউরিয়া সরবরাহের জন্য ভারত আমদানির ওপর নির্ভরশীল। পাশাপাশি রক ফসফেট, ফসফরিক এসিড ও পটাশের মতো কাঁচামালও আমদানি করতে হয়, যা সার উৎপাদনের মূল উপাদান।

গত মাসে বিশ্ব বাণিজ্য সংস্থা সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সার সরবরাহে বিঘ্ন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য দ্বিমুখী হুমকি তৈরি করছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুবিতে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাণের মিলনমেলা: শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদ