Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
বাসস
April 19, 2026 6:30 am

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালীতে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ৬১ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

কালকিনিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধ ও কিশোরের

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা

রাঙ্গামাটির দুর্গম এলাকার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা সরকারের

জাতীয় ইস্যুতে সংলাপের কেন্দ্র হোক সংসদ: আইপিইউ-বিরোধীদলীয় নেতা

ঘাতক বাস ব্যাংকার হওয়ার স্বপ্ন থামিয়ে দিল সাদিয়ার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু