Saturday , 18 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যশোরে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 18, 2026 8:37 am

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের ঐতিহ্যবাহী জিয়ার খাল পরিদর্শনে করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি খালটি সরেজমিনে ঘুরে দেখেন এবং এর সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ ও সৌন্দর্যবর্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে খালটির পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় মন্দির উদ্বোধন

ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা

পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কক্সবাজারে অস্ত্র-মাদক দিয়ে গণমাধ্যমকর্মীকে ফাঁসানোর অভিযোগ

চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার